Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চাচাতো বোনরে বিয়েতে যোগ দিলেন সানি লিওন

শেখ আবীর, বার্তা প্রতিনিধি: ছোট বেলায় একসাথে বড় হওয়া আজ সেই বোনের বিয়ে। আর সেখানে তাঁর সবচেয়ে প্রিয় বড়বোন থাকবেন না তাও আবার হয় নাকি! বড়বোন সানি লিওন। ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তিনি। তবুও কাজিনের বিয়েতে হাজির থাকতে তিনি গেছেন কানাডায়। আর সেখান থেকেই বিয়েবাড়ির বিভিন্ন মুহূর্তের আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও ছবি শেয়ার করছেন, কখনও বা ভিডিও।

Thank you for reading this post, don't forget to subscribe!

কানাডায় বসবাসকারি ডিজাইনার অর্চনা কোছারের দু’টি বিশেষ পোশাক এই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন সানি। সেই পোশাক পরে ওয়েব দুনিয়ায় ছবিও দিয়েছেন তিনি। কানাডা যাওয়ার আগে সংবাদ সংস্থাকে সানি বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার এই কাকা আর বোনের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। আমি খুব ভাল সময় কাটিয়েছি ওদের সঙ্গে। এ বার ওর বিয়ে। এই অনুষ্ঠানটা একেবারেই মিস করতে পারব না। বোনের বিয়েতে গিয়ে সানি খুবই খুশি। মুহুত্বে মুহুত্বে দুবোনে মিলে কখনো ভঙ্গিতে কখনো অট্টহাসিতে আর রঙ্গে রঙ্গের ছবি তুলে জানা দিচ্ছেন পুরো আনন্দ মিডিয়াকে।

জানা যায় বর্তমান ভারতের চলচ্চিত্রে সাড়া জাগানো সাবেক পর্ণ তারকা কানাডায় বোনের বিয়েতে যোগ দিতে একাই গিয়েছেন সানি। তাঁর মেয়ে নিশাকে দেখাশোনার জন্য মুম্বাইতে রয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *