Sunday, May 10বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চট্টগ্রাম শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা)’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বন্দর নগরী চট্টগ্রামের এশিয়ান(এসআর) হোটেলে ২১ অক্টোবর ২০২০ইং স্থানীয় সময় ৬.০০ ঘটিকায় কেক কেটে । এক জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

বনপা চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি শাহাদাৎ আশরাফ এর সভাপতিত্বে ও মো: হামিদুর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপা কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক রোকমুনুর রহমান রনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপা’র সদস্য গোলাম আকবর চৌধুরী, লায়ন এম,এ, হোসেন বাদল, বাবলু বড়ুয়া, শাকিল আহমেদ, কাজল বড়ুয়া, মো: রোকন উদ্দিন জয়,শহিদুল ইসলাম, জুয়েল গনি,মো: জামাল উদ্দিন, প্রকৌশলী এম, হাবিবুর রহমান, মোবারক হোসেন ভুঁইয়া, চৌধুরী মো: রিপন,শাহরিয়ার রিপন প্রমুখ ব্যক্তিগন।

অনুষ্ঠানের প্রারম্ভে বনপার প্রয়াত সদস্য এম. শামশুল হুদা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন বনপা কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মো: রোকমুনুর রহমান রনি, সদস্য শাকিল আহমেদ,প্রকৌশলী এম, হাবিবুর রহমান, গোলাম আকবর চৌধুরী, লায়ন এম,এ, হোসেন বাদল।

অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড: হাছান মাহমুদের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন এম, এ, হাশেম। এছাড়াও বনপার সকল নেত্রিবৃন্দের পরিবার ও আত্নিয়দের জন্য বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *