Sunday, April 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে বয়সী পুরুষ চিতেতসু মারা গেছেন

বিশ্বের সবচেয়ে বয়সী পুরুষ চিতেতসু ওয়াতানাবে মারা গেছেন। জাপানের রাজধানী টোকিওর উত্তরের নিগাতা এলাকার একটি হাসপাতালে রবিবার তিনি মারা যান। চিতেতসুর বয়স হয়েছিল ১১২ বছর। গতকাল মঙ্গলবার দেশটির এক কর্মকর্তা এ কথা জানান। কর্মকর্তা জানান, ১৯০৭ সালে জন্ম নেওয়া চিতেতসু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তিনি ওই হাসপাতালেই মারা যান। দুই সপ্তাহেরও কম সময় আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ চিতেতসুকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয়। চিতেতসু পাঁচ সন্তানের জনক। তাঁর সন্তানরা বলেন, তাঁদের বাবার দীর্ঘায়ুর রহস্য ছিল তিনি কখনো রাগ করতেন না এবং সব সময় নিজের মুখে হাসি ধরে রাখতেন। সূত্র : এএফপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *