Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গাজিপুরে বোমা বিস্ফোরনে ৩ জনের মৃত্যু

বার্তা প্রতিনিধি: আবারো বোমা বানাতে গিয়ে দুজরে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর অদুরে গাজীপুর মহানগরের কাথোরা এলাকায় ইয়াকুব আলী মন্ডলের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিকট শব্দে বোমা বিস্ফোরন হয়েছে। ঐ বিস্ফোরণের সাথে সাথে ১ জন মারা যাওয়ার পর অগ্নিদগ্ধ হওয়ার দুদিন পর দুইজনের মৃত্যু হয়েছে। এরা সর্ম্পকে জামাই ও শ্বশুর। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাড়াঁলো তিনজনে। সোমবার দুপুরে পাঁচ মিনিটের ব্যবধানে জামাই ও শ্বশুরের হাসপাতালে মারা যান।

Thank you for reading this post, don't forget to subscribe!

বোমা বিস্ফোরনে মৃত ২ জন হলেন— কাথরা এলাকার ইয়াকুব আলী মণ্ডল (৬০) ও তার শ্বশুর নূরুল হক ওরফে নূর মোহাম্মদ (৮০)। এর আগে শনিবার (১৭ আগস্ট) রাতে ইয়াকুব আলীর স্ত্রী আকলিমা খাতুনের (৫০) চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এদিকে আকলিমার পুত্রবধূ সাদিয়া আফরিন সাথী জানান, তার শাশুড়ি আকলিমা বেগমের শরীরের ৯৫ ভাগ পুড়েছিল। ঢাকা মেডিকেলে শনিবার রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। এর দুইদিন পর সোমবার দুপুরে মারা গেলেন তার স্বামী ও পিতা।

গাজিপুর পুলিশ জানায়, শনিবার ভোরে মহানগরের কাথরা কাজীবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডলের একতলা বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ওই বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং গৃহকর্তা ইয়াকুব আলী মন্ডল (৬০), তার স্ত্রী আকলিমা খাতুন (৫০) এবং গৃহকর্তার শ্বশুর নূর মোহাম্মদ (৮০) দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। সোমবার বেলা আড়াইটার দিকে পাঁচ মিনিটের ব্যবধানে জামাই ইয়াকুব আলী মন্ডল ও শ্বশুর নূর মোহাম্মদ মারা যায়।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৩ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আকলিমা খাতুনের পর সোমবার জামাই ও শ্বশুরের মৃত্যু হয়েছে। এনিয়ে দগ্ধ তিন জনই মৃত্যুর মূখে পতিত হলেন।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *