Thursday, March 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গাজায় গত একদিনে হামলায় ৭৮ জন নিহত এই বর্বোরোচিত হামলার শেষ কোথায়

অবরুদ্ধ গাজায় দপায় দপায় হামলা হচ্ছে পিরিস্তিনে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে ক্লিক করুন: ইউক্রেন সংকটে ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন

বিমান হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ২০৬ জনে। সেই সঙ্গে ১ লাখ ৭ হাজার ৫১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আরো জানতে ক্লিক করুন: রাম্পের জয় যুক্তরাষ্ট্রেরে ঐতিহাসিক ঘটনা সৃষ্টি করেছে

ইসরায়েলের বর্বোরচিত হামলার নিয়মিত হালনাগাদ তথ্যে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অবরুদ্ধ গাজা ও ক্ষতিগ্রস্ত অন্য এলাকার হাসপাতালের দেওয়া প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গেল ২৪ ঘণ্টায় ৭৭টি মরদেহ পাওয়া গেছে। একই সময়ে আহত হয়েছেন ১৭৪ জন।

এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিগত নিধনের স্পষ্ট লক্ষণ রয়েছে বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস। গাজা ডেথ ট্রাপ’ নামে প্রকাশিত তাদের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরো জানতে ক্লিক করুন: গাজায় ইসরায়েলি বর্বর হামলায নিহত ১৪৪, লেবাননে কমপক্ষে ৭৯ জন, বিশ্বের নিন্দা অব্যাহত

এক প্রতিবেদনে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ইসরায়েল পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। এদিকে গত ২০ ডিসেম্বর থেকে অনাহারে দিন কাটানোর সংখ্যা আরো বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থ্যাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *