
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডে থাকতেই জানিয়েছিলেন দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু নিউজিল্যান্ডে অল্পের জন্য বেঁচে যাওয়া মিরাজ দেশে ফিরেই সে কাজটা করলেন। প্রকৃতপক্ষে বিয়ে নিয়ে তার পরিকল্পনা ছিল, সফর শেষে দেশে ফিরে আকদটা সেরে রাখবেন। এরপর বিশ্বকাপ শেষে অনুষ্ঠন করবেন। সে পরিকল্পনা প্রেক্ষিতে বৃহস্পতিবার শুভ কাজ সেরে ফেললেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী মিরাজ। খুলনায় নিজ এলাকাতে ঘরোয়াভাবে তার বিয়ের কাজ সম্পন্ন হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!পারিবারিক ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মিরাজ গাঁটছড়া বেঁধেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা রাবেয়া আকতার প্রীতির সঙ্গে। মিরাজ-প্রীতির দুজনের বাড়ি একই শহর খুলনায়। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তবে প্রিতির সাথে মিরাজের বিয়েটা ঘরোয়া ভাবে হওয়াতে তাদের উভয় পরিবার বেশ খুশি। বিয়ের তারা দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন ।
সূত্র: মানবকন্ঠ

