Wednesday, March 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

কাশ্মীর সমস্যা নিয়ে বিশেষ বৈঠক বসবেন মোদি ও ইমরান

বার্তা প্রতিনিধি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত সরকারের সতর্কাবস্থার মধ্যে কাশ্মীর নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের উর্দু সংস্করণে বলা হয়, রোববার বিকাল তিনটায় পাকিস্তানের জাতীয় সুরক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন পাক প্রধানমন্ত্রী।

তবে ইমরান খানের তথ্যবিষয়ক উপদেষ্টা ফেরদৌস আশেক আওয়ান এক টুইটবার্তায় বলেন, কাশ্মীর সীমান্তে ভারতীয় বাহিনীর তৎপরতার বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সুরক্ষা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

জুয়ায় হেরে নিজের স্ত্রীকে তুলে দিলেন বন্ধুর হাতে

আশেক আওয়ান জানান, জাতীয় সুরক্ষা কমিটির বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হবে।

এদিকে কাশ্মীর বিষয়ে সোমবার সকালে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত সোমবার সকাল ৯টায় নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে কাশ্মীর বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

তবে এদিকে কাশ্মীরজুড়ে চরম আতঙ্কের মধ্যে আরও অতিরিক্ত ৩৮ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। কাশ্মীরের কেরান সেক্টরে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সেনার গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ারও দাবি করেছে ভারত।

ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার ৯ জন সচিব হলেন

কাশ্মিরে অমরনাথমুখী হিন্দু তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলা হতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর যত দ্রুত সম্ভব তীর্থযাত্রীদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

তবে ভারতের সেনাবাহিনীর দাবি,কাশ্মীরের বিদ্রোহীদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের নির্মিত এম-২৪ স্নাইপার রাইফেলের একটি বড় ভাণ্ডার জব্দ করেছে তারা।

ফেনীতে সংবাদ সম্মেলনে ধর্ষিত মা-মেয়ে বিচারের দাবীতে প্রধান মন্ত্রীর সাহায্য চাইলেন তারা

এদিকে পাকিস্তানি সেনাবাহিনী তীর্থযাত্রায় সম্ভাব্য ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্য পাওয়ার পরদিন এই অস্ত্রভাণ্ডার জব্দ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *