
বার্তা প্রতিনিধি: সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শিগগিরই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এই উদ্যেগ নেয়া হয়েছে বলে জানান তিনি। গত মঙ্গলবার সচিবালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে বলা হয় বিএনপি চেয়ারপার্সন যখন অন্তরীণ হলেন তখন আমরা তাকে জেল কোড অনুযায়ী যা যা করার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। আমরা তাকে বিএসএমএমইউতে পাঠিয়েছিলাম, হাসপাতাল রিলিজ করলে আমরা নিয়ে আসি। আপনারা এও জানেন, হাইকোর্টের মাধ্যমে একটি বোর্ড করে দেয়া হয়েছিল, এই বোর্ড তার চিকিৎসায় সব ধরনের খোঁজ-খবর রাখবে এবং ব্যবস্থা নেবে।
তিনি বলেন, এই বোর্ড গত ২৪ ফেব্রুয়ারি কারাগারে তাকে (খালেদা জিয়া) ভিজিট করেছে এবং তারা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য তাকে আবারো বিএসএমএমইউতে পাঠানোর কথা বলেছেন। ওখানে এই পরীক্ষাগুলো করার জন্য বলেছেন।
গতকাল দুপুর আড়াইটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান।
প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্টমন্ত্রী এই সিন্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। বিএনপির মহাসচিব আশা প্রকাশ করে বলেন তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য চিকিৎসার সব ব্যবস্থা করবেন।

