
বার্তা প্রতিনিধি: স্নিগ্ধা আর রুপে সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের প্রথম সারির অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা তাক লাগানোর মতোই। তবে গত দু’মাস ধরে ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার অনুপস্থিতি ভক্তদের হতাশ করে। অবশেষে সেই নিরবরতা ভেঙ আবারও অনুরাগীদের কাছে ফিরে এসেছেন ঐশ্বরিয়া রায়।
Thank you for reading this post, don't forget to subscribe!সূতে জানা যায়, সেই নীরবতা ভেঙে মঙ্গলবার ঐশ্বরিয়া বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তার পরই ভাইরাল হয় সেই সব ছবি। তবে দীর্ঘ দু’মাস পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিরলেও এতে নিজের কোন ছবি পোস্ট করেন নি ঐশ্বরিয়া। করেছেন স্বামী অভিষেক বচ্চনের ছবি।
গত সোমবার প্রো-কাবাডি লিগের ম্যাচে মুখোমুখি হয় জয়পুর পিঙ্ক প্যান্থার ও ইউ মুম্বা ইন। সেই ম্যাচে মুম্বাইকে হারিয়ে দেয় পিঙ্ক প্যান্থাররা। আর অভিষেক পিঙ্ক প্যান্থার দলের মালিক। তাই স্বামীর জয়ে তাকে শুভেচ্ছা জানাতে অভিষেকের ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া।
এদিকে দলের জয়ের পর স্ত্রীর অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত অভিষেকও। সেই পোস্টের উত্তরে তিনি ঐশ্বর্যার উদ্দেশে লেখেন আমাদের লাকি চার্ম। আর উচ্চাসিত অভিষেক ও।
সূত্র: সমকাল


Nice and true