Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঐক্যফ্রন্ট বিজয়ী সুলতান মনসুর আবার আওয়ামীলীগে ফিরলেন

বার্তা প্রতিনিধি: সুর এখন অন্য জগতে। যে দলটিকে ভালবেসে রাজনীতিতে তার আগমন সেটা ছেড়ে তিনি ভুল করেছেন বলে উল্লেখ করেছেন সদ্য জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী সংসদ সদস্য সুলতান মনসুর। তিনি বলেন প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচন করেছি এবং জনগনের ভোটে সংসদ সদস্য হয়েছি।। জনগন জানে আমি আগেও আওয়ামী লীগে ছিলাম, এখনো আওয়ামী লীগে আছি। আমি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি বা আমি আওয়ামী লীগ ছেড়ে যাইনি। তাই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়েও আমি শপথ নিয়েছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সুলতান মোহাম্মদ মনসুর জোর দিয়ে আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরাও শপথ নিবেন এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এ সময় মৌলভীবাজার জেলা গণফোরামের সভাপতি মোতাহের আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ মোহিত, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অজয় দাস, যুগ্ম-আহ্বায়ক হুসেন মুনসুর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ এমপির নির্বাচনী এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি আরো বলেন যে দলকে ভালবেসে জনগন আমাকে ভোট তা যেন রক্ষা করতে পারি।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *