
বার্তা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ রোববার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ কর্মসূচি ঘোষনা করেন।
রাঙ্গা জানান, সারাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা তিন দিন শোক পালন করবে। নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকার সঙ্গে কালো পতাকা থাকবে।
তিনি আরো বলেন দলের কার্যালয়ের সামনে শোক বই খোলা হবে। কূটনৈতিকসহ সর্ব সাধারণের স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র: মানবকন্ঠ

