Friday, May 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ গড় পাস ৫৩.৮৩

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদ্রাসা—মোট ১১টি বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর (২০২৪) এ হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, অর্থাৎ এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান **অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

আরো জানতে পড়ুন: ভাষাসৈনিক কবি আহমদ রফিক মারা গেছেন

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটের “Result Corner”-এ গিয়ে ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরাও একই ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইলের মাধ্যমে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে সরাসরি ফল পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে—ওয়েবসাইট [https://rescrutinu.eduboardresult.gov.bd](https://rescrutinu.eduboardresult.gov.bd)-এর মাধ্যমে। বিস্তারিত নির্দেশনা প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আরো জানতে পড়ুন: ট্রাম্প প্রশাসনের চীনা পন্যের উপর ১০০% কর আরোপের ঘোষনা

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। আর এবারও ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। নির্ধারিত সময়ের পর কিছু স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি পরীক্ষার্থী।

আরো জানতে পড়ুন: ব্যাংকের এমডির হুন্ডি ব্যবসার কৌশল ব্যবহার করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের নাম

বিভিন্ন বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা:

* ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন
* রাজশাহী বোর্ড: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন
* কুমিল্লা বোর্ড: ১ লাখ ১ হাজার ৭৫০ জন
* যশোর বোর্ড: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন
* চট্টগ্রাম বোর্ড: ১ লাখ ৩৫ হাজার ১০৫ জন
* বরিশাল বোর্ড: ৬১ হাজার ২৫ জন
* সিলেট বোর্ড: ৬৯ হাজার ৬৮৩ জন
* দিনাজপুর বোর্ড: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন
* ময়মনসিংহ বোর্ড: ৭৮ হাজার ২৭৩ জন

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন, এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন। আজ দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *