
বার্তা প্রতিনিধি: গত সোমবার ইসরায়েলার মধ্যাঞ্চলীয় মিশমেরেত এলাকায় গাজা থেকে একটি রকেট হামলা চালানো হয়েছে। সোমবার চালানো এই হামলায় আহত হয়েছেন ৬ জন। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, হামলা চালানোর আগে নিরাপত্তা সাইরেন সক্রিয় ইসরায়েল। আর এর কয়েক মিনিট পরেই রকেট হামলাটি চালানো হয়।
ইসরায়েল পুলিশ জানায়, রকেটটি একটি বাড়িতে আঘাত করে এবং এরপর সেখানে আগুন লেগে যায়।
প্রসঙ্গত, গত ১৫ই মার্চ তেল আবিবকে লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছিল। তখন ইসরায়েল দাবি করেছিল হামাসের পক্ষ থেকেই সেই হামলা চালানো হয়েছিল।
সূত্র: বিডি প্রতিদিন

