
গত কয়েকদিন আগে তড়িগড়ি করে মার্কিন রণতরী পাঠানোর পরে এবার ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেন, ‘ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। ১৮ ঘণ্টা ফ্লাই শেষে সেটি লক্ষ্যস্থানে আঘাত হানে।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে ক্লিক করুন: ইরানের পর পাকিস্থানে হামলার বার্তা দিলেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী
জানা গেছে আজ রোববার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেইন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কেইন জানান- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিত ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
আরো জানতে ক্লিক করুন: এবার ইরানের বিমান হামলায় ২০ সেনা ইসরায়েলি নিহত আহত অর্ধশত বেসামরিক
যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করেন জেনারেল কেইন। তিনি বলেন, ‘ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে মার্কিন জেনারেল আরও বলেন বলেন, ‘ইরানের যুদ্ধবিমান আকাশে ওড়েনি। মনে হচ্ছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্ত করতে পারেনি।
আরো জানতে ক্লিক করুন: Donald Trump’s Approval Rating Declines Further in Latest Economist/YouGov Poll
যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমানের মত ইসরায়েলও গত ১৩ জুন ভোর রাতে ইরানে হামলা করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও উর্দ্ধতন সামরিক কর্মকাতা নিহত হন। এর জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা চলছে। তবে মার্কিন বি-২ বোমারু বিমান দ্বারা হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে উল্লেখ করেন অনেক মুসলিম নেতারা।

