Sunday, July 26বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আবারো পুরান ঢাকার গুদামে আগুন

বার্তা প্রতিনিধি: আবারো পুরান ঢাকার নবাবপুরে একটি টায়ারের দোকানের গুদামে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নবাবপুরের বারিক টাওয়ারের ওই গুদামে এই আগুন লাগে। ফায়ার ফায়ার সূত্রে এ তথ্য জানা যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফায়ার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ বেলা আড়াইটার দিকে বারিক টাওয়ারে গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখান গেছেন।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। তবে প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে দিনের বেলায় আগুন লাগায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানা যায়।
সূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *