
শুরু হয়েছে নতুন বছর ২০১৯। বিদায়ের বেদনার মাঝেও ৩৬৫ দিনের সফলতা-ব্যর্থতার হিসাব পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় ৩১ ডিসেম্বর রাতে থার্টিফার্র্স্ট নাইটে কক্সবাজার সৈকতে মিলন ঘটেছে লাখো পর্যটকের। থার্টিফার্স্ট এবং বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকত ও আশপাশের পর্যটন এলাকায় অতিথি ও স্থানীয় মিলিয়ে কয়েক লাখ পর্যটক সমাগম ঘটেছে। এমনটি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।
Thank you for reading this post, don't forget to subscribe!এক দশক ধরে থার্টিফার্স্ট নাইট উদযাপনে বেসরকারি ব্যবস্থাপনায় সৈকতে উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করে বর্ষবরণ করা হয়। তারকা হোটেলগুলো আয়োজন করত ইনডোর অনুষ্ঠান, যেখানে বহিরাগতরাও অংশ নিতে পারতেন। কিন্তু এবার থার্টিফার্স্ট নাইট উপলক্ষে সৈকতের তীরে উন্মুক্ত বা বাউন্ডারিভুক্ত কোনো অনুষ্ঠান হচ্ছে না। তারকা হোটেলগুলোও করেনি কোনো আয়োজন। তবে হোটেল ওশান প্যারাডাইজ, সায়মন বিচ রিসোর্ট ও রয়েল টিউলিপ সি পার্লে ইনহাউস গেস্টদের জন্য আয়োজন থাকলেও বাইরের অতিথিদের প্রবেশ ছিল সংরক্ষিত। তাই এবারের থার্টিফার্স্ট নাইট বা ইংরেজি নতুন বর্ষবরণ ছিল ‘প্রাণহীন’Ñ এমনটি বলেছেন পর্যটকরা।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহিদুর রহমান জানান, রোহিঙ্গা ইস্যুসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিচে ওপেন অনুষ্ঠান বন্ধ রাখা হয়। তবে পর্যটকরা চাইলে রাত ১২টা পর্যন্ত বিচে ঘুরতে পারবেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বেশ কয়েকটি টিম মাঠে থাকবে। কিন্তু রাত ১০টার পর হোটেলের সব বার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, থার্টিফার্স্ট নাইটের আগেই বিজয় দিবস ও শীতকালীন ছুটি উপলক্ষে পর্যটকে ভরে গেছে কক্সবাজার। সমানতালে পর্যটকরা ভিড় জমাচ্ছেন সমুদ্রসৈকত, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, টেকনাফ, শাহপরীর দ্বীপ, ইনানী, হিমছড়ি, রামুর বৌদ্ধপল্লী, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ, সোনাদিয়াসহ পুরো কক্সবাজারের পর্যটন স্পটে। পর্যটক আকৃষ্ট করতে সাজানো হয়েছে এসব স্থান। ইংরেজি নতুন বছর ২০১৮ কে স্বাগত জানাতে প্রায় ৫ লাখ পর্যটকের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন নগরী। এরই ধারাবাহিকতা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে ধারণা তাদের। তবে এবার যেন কেহ কোন অনৈতিক কাজ করতে নাপারে তার জন্য পর্যাপ্ত নিরাপ্তা জোরদার করা হয়েছে এর জন্য প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী।

