
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের অতি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আবারও কন্যা সন্তানের মা হলেন। গত ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে হাসপাতাল সুত্রে জানা গেছে কন্যা সন্তানকে নিয়ে সুস্থ আছেন উল্লেখ করে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কণ্ঠশিল্পী সালমা।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ের ছবি পোস্ট করেও মা হওয়ার খবর জানিয়েছেন তিনি।
কন্ঠ শিল্পি সালমা বলেন, ‘আমার মেয়ের নাম সাফিয়া নূর। আমরা ভালো আছি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’
উল্ল্যেখ্য যে, গত বছরের মাঝামাঝি সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিয়ে হয় সালমার। সাগর থাকেন লন্ডনে। সেখানেই সালমার সঙ্গে তার পরিচয় ও সম্পর্কের সূত্রপাত। সালমা ও সানাউল্লাহ উভয়ের দ্বিতীয় বিয়ে এটি।
এই ভিক্ষ্যাত কন্ঠশিল্পিা সালমার তার আগের স্বামীর স্নেহা নামে এক মেয়ে রয়েছে। তবে সানাউল্যাহ কোন আপত্তি না থাকায় ঐ সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ে করেন সালমা। এদিকে সালমার ভক্তরা বলেন এই বিয়েটি যেন টিকে থাকে সেদিকে সালমাকে সজর রাখতে হবে।
সূত্র: সমকাল

