
বার্তা প্রিতিনিধি: কওমি পন্থিদের আয়োজনে শুরু হওয়া প্রথম পর্বে লাখো মানুষের ঢল নামে বিশ্ব ইজতেমা ময়দানে। আজ শনিবার দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাওলানা জোবায়ের পন্থীদের আয়োজনে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ১০টা ৪২ মিনিটে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৭ মিনিটে।
Thank you for reading this post, don't forget to subscribe!তাবলিগ জামায়াতের নেতা কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের আখেরি মোনাজাত শুরু করেন।
এর আগে শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এর আগেরদিন বৃহস্পতিবার আসরের পরই শুরু হয়েছিল ইজতেমার কার্যক্রম।
এদিন জুমার জামাতে শরিক হন কয়েক লাখ মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাড়িঘর, দোকানপাট এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনেও শরিক হন জুমার জামাতে। তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ এ জামাতে ইমামতি করেন।
আগামীকাল রোববার থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ৫৪তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সোমবার শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।
এবারের বিশ্ব ইজমেতা জোবায়ের পন্থি ও সাদ পন্থিদের সংগর্ষে বেশ কয়েক জন আহত হলে বিষয়টি হাইকোট পর্যন্ত গড়ায়। তবে এনিয়ে সহিংসতা বন্ধ করার আহবান জানিয়েছিলেন আদালত। পরে সরকারী নির্দেষে বিশ্ব ইজতেমা শুরু হয় কোন রকম সহিংসতা ছাড়াই। এইতেমায় আসা সকলের দাবি এই সহিংসতা যেন না থাকে।

