Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মিশা-জায়েদ কমিটি শিল্পিদের অসম্মান করেছেন বললেন মৌসুমী

বিনোদন বার্তা: প্রচারিভান তুঙ্গে চলচ্চিত্র শিল্পি সমিতির নির্বাচন। তাই শিল্পী সমিতি শিল্পীদের অসম্মান করার জায়গা কি না, প্রশ্ন করেছেন ঢাকাই ছবির প্রিয়দর্শিনীখ্যাত নায়িকা মৌসুমী। আজ বুধবার সাংবাদিকেদের সামনে এ প্রশ্ন রাখেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিষিক্ত এই অভিনেত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায় বিগত দুই বছরে মিশা-জায়েদ কমিটি প্রায় ১৮১ জন শিল্পীর ভোটাধিকার খর্ব করেছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মৌসুমী। তিনি বলেন, ‘শিল্পীদের বড় চাওয়া হচ্ছে আত্মসম্মান। এই আত্মসম্মানের জন্যই তারা দিনের পর দিন নানা প্রতিকূলতা সত্বেও কাজ করে থাকেন। চলচ্চিত্রশিল্পী পরিচয় দিয়ে তারা সম্মানীত বোধ করেন। সেই সম্মান যদি স্বয়ং নিজের ঘর থেকেই কেড়ে নেয়া হয় তাহলে তাদের বাইরের মানুষ কীভাবে সম্মান করবে? তাই শিল্পীদের অধিকার ও সম্মানের জায়গা ঠিক রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি।’

এই বছরেই আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ৭ অক্টোবর সন্ধ্যায় এফডিসিতে খল অভিনেতা ড্যানিরাজ কর্তৃক অপমানিত হন মৌসুমী। এমনকি তার বিরুদ্ধে গত মঙ্গলবার বহিরাগতদের নিয়ে এফডিসিতে মিছিল করেছে এবং শোডউন দিয়েছে বলে অভিযোগ মিশা-জায়েদ প্যানেলের।

সোডা্উনের বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, ‘বাহিরাগত কাদের বলছেন আপনারা? যারা শত শত ছবিতে অভিনয় করেছেন। যাদের সমিতির ভোটারের তালিকা থেকে বাদ দিয়েছেন তাদের বহিরাগত বানিয়ে দিচ্ছেন? এটা ঠিক নয়। তারাও শিল্পী। তাদেরও সম্মান দিতে শিখুন।

মৌসুমির কথা বলার সময় ভোটাধিকার হারানো অনেক শিল্পীই তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য কান্না করতে থাকেন। তাদের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ‘মাতৃত্ব’ সিনেমার এই অভিনেত্রী।

গত কয়েকদিন ধরে চলচ্চিত্রাঙ্গনে যারা খোঁজ-খবর রাখেন তারা জানেন মিশা সওদাগরের সঙ্গে মৌসুমীর দীর্ঘ দিনের বন্ধুত্ব। তবে বন্ধুত্বকে দূরে ঠেলে ২০১৯-২১ সেশনের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। তবে চিত্রনায়িাক মৌসুমী তার জেতার ব্যাপারে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *