Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মাদক মামলাগুলো ৬ মাসের মধ্যে নিস্পত্তি করতে হবে বললেন হাইকোট

বার্তা প্রতিনিধি: দ্রুত বিচারে মাদক অভিযোগ গুলো আমলে নিতে নির্দেষ দিয়েছেন আদালত। দেশের বিভিন্ন আদালতে মাদক আইনে অভিযোগপত্র আমলে নেওয়া মামলাগুলো আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব জেলার ডিসি, এসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এসব মামলার বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও সাক্ষী উপস্থিত করাসহ মামলা নিষ্পত্তিতে সহযোগিতা করতে বলা হয়। অন্যথায় সংশ্লিষ্টদের ব্যর্থতা থাকলে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও নির্দেশ দেন আদালত।

মাদক মামলার এক আসামির জামিন শুনানি করতে গিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

এর আগে ২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ। এর পর থেকে মিজানুর রহমান গ্রেপ্তার হয়ে কারাগারেই আছেন।

তবে এ মামলায় বিগত তিন বছরে কোন সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি তদন্ত কর্মকর্তা। এ ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে মিজানুর রহমান আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। আদালত সচ্ছ এবং জবাব দিহিতা মূলক কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

সুত্র: আামাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *