Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ভেজাল মিশানো খাদ্য বাজারে ছাড়া অপরাধ

বার্তা প্রতিনিধি: মানুষ বেঁচে থাকার জন্য সবসময় খাদ্যের প্রয়োজন। আর কিছু অসাধু ব্যাক্তি এই খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষকে ঠকাচ্ছে। তাই খাদ্যে ভেজাল মোশানোর অপরাধকে ‘একটি বড় দুর্নীতি’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। খাদ্যে ভেজাল মেশানোর কারণে মানুষের কিডনি ও লিভার নষ্ট এবং ক্যান্সার হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন আদালত। দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে প্রতিবেদনগুলো আদালতের নজরে আনেন আইনজীবী মামুন মাহবুব। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ওই প্রতিবেদনের ওপর শুনানিকালে আদালত বলেন, ‘খাদ্যে ভেজাল মেশানো একটি বড় দুর্নীতি। এ ধরনের ভেজালে মানুষের কিডনি ও লিভার নষ্ট হচ্ছে, ক্যান্সার হচ্ছে। মানুষ এখন শুধু টাকার পেছনে ঘুরছেন। দেশ ও দেশের মানুষ নিয়ে কেউ ভাবছেন না।’

শুনানি শেষে ঢাকাসহ সারাদেশের বাজারে কোন কোন কোম্পানির দুধ ও দুগ্ধজাত খাদ্য পণ্যে কী পরিমাণ ব্যাকটেরিয়া, কীটনাশক এবং সিসা মেশানো রয়েছে তা নিরূপণ করে একটি জরিপ প্রতিবেদন তৈরির নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয় এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন নির্ধারণ রাখা হয়। আদালত খাদ্যে ভেজানো থেকে বিরত থাকতে সবাইকে সাবধান থাকতে বলা হয়।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *