
বার্তা প্রতিনিধি: স্কুল সহপাঠীর সঙ্গে প্রেম করার কারণে কলেজে পড়ুয়া মেয়েকে তার বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার ভারতের অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!ওইদিন সকালে বাসা থেকে বৈষ্ণবী নামের মেয়েটির মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা। মেয়েকে খুন করার অভিযোগে বৈষ্ণবীর বাবা ভেঙ্কাইয়া রেড্ডীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির
পুলিশ জানায়, সহপাঠীর সঙ্গে সম্পর্ক থাকার ঘটনা নিয়ে মেয়ের সঙ্গে তর্ক হয় বাবার। তর্কাতর্কির এক পর্যায়ে রাগের মাথায় বৈষ্ণবীকে শ্বাসরোধ করে হত্যা করেন তার বাবা।
স্থানীয়রা জানান, যে সহপাঠীর সঙ্গে বৈষ্ণবীর সম্পর্ক ছিল সেই যুবক নিচু সম্প্রদায়ের। তাই বৈষ্ণবীকে সেই সম্পর্ক রাখতে নিষেধ করেছিলেন তার বাবা। কিন্তু বৈষ্ণবী বাবার কথা মানতে অস্বীকৃতি জানান।
পুলিশের এক কর্মকর্তা জানান, ‘নিহত বৈষ্ণবীর বাবা ধারণা করছিলেন তার মেয়ে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করছিল। এ কারণে রাগের মাথায় তিনি মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন’।
এরই মধ্যে বৈষ্ণবীর বাবার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্র: সমকাল

