Friday, May 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ভারতের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এবার ইনস্টাগ্রাম ধনীর তালিকায়

বার্তা প্রতিনিধি: ভারতের প্রিয়াঙ্কা চোপড়া। সাবেক এই বিশ্বসুন্দী বলিউডের মতো হলিউডেও নিজের অবস্থান করে নিয়েছেন। এবার ইনস্টাগ্রাম ফলোয়ারের দিক থেকেও পেছনে ফেলেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অন্য বলিউড অভিনেত্রীদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

তার ইনস্টাগ্রামে পিসির ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৩০ লাখের বেশি। হলিউডের কাজ থেকে বিয়ের প্রথম ছবি- সবকিছুই আর্কাইভ হয়ে আছে এই বিশ্বসুন্দরীর ইনস্টাগ্রামে। এবার বলিউড সেলিব্রেটিদের মধ্যে একমাত্র প্রিয়াঙ্কাই উঠে এসেছেন ইনস্টাগ্রাম’স রিচ লিস্ট ২০১৯ তালিকায়। এ লিস্টে এই সুন্দরী অভিনেত্রীর অবস্থান ১৬। যেখানে বিরাট কোহালি আছেন ২৩ এ।

এদিকে একজন সেলিব্রেটি ইনস্টাগ্রামে একেকটা চুক্তিবদ্ধ পোস্টের জন্য কতো অর্থ পান তার ভিত্তিতে এ তালিকা করা হয়। পিসি এই ফটো শেয়ারিং অ্যাপে প্রতি পোস্টের জন্য নেন ১ দশমিক ৮৭ কোটি রুপি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *