
চট্টগ্রাম প্রতিনিধি: বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরীর পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি কর্তৃক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলীর নিকট ৯ই জানুয়ারী মহানগর অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্থান্তর করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এই সময় উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগরীর আহবায়ক কমিটির আহবায়ক মো: আব্দুল কাদের রাজু, সদস্য সচিব মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, সদস্য মো: ওসমান গনী শাকিল, সদস্য মো: রাসেল। এই সময় কেন্দ্রীয় মহাসচিব বলেন সঠিক সময় সঠিক সিদ্ধান্তে উপনিত হয়ে চট্টগ্রাম মহানগর আমাকে একটি কমিটি উপহার দিয়েছে।
এরই ধারাবাহিকতায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটি বঞ্চিতদের পাশ্বে সবসময় থাকবে। সমাজ থেকে ধর্ষন, নারী নির্যাতন, যৌতুক ইত্যাদি দুরিকরনে সবসময় সরকারের পাশ্বে থেকে কাজ করবে বলে আমার বিশ্বাস।

