Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

প্রধান মন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ

শেখ আবীর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী জনাব আশরাফুল আলম খোকনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ–প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের জ্যেষ্ঠ প্রশিক্ষক (বর্তমানে বিটিভিতে প্রেষণে কর্মরত) কে এম শাখাওয়াত মুনকেও প্রেষণে প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে আশরাফুল আলম আগেও প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব ছিলেন। তাঁর নিয়োগের বিষয়ে বলা হয়েছে, ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে চুক্তি ভিত্তিতে এই নিয়োগ কার্যকর হবে। সরকারকে এগিয়ে নিতে যুগোপোযুগি কার্যকরের অগ্রনী ভুমিকা রাখবেন এই প্রত্যাশা সকলের।

সূত্র: প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *