Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পুস্পা সিনেমার দুই পার্টের অভিনয়ের জন্য অর্জুনের পারিশ্রমিক প্রায় ৮২ কোটি টাকা

বিনোদন বার্তা: ভারতীয় ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এটি পরিচালনা করছেন ‘রাঙ্গাস্থালাম’ সিনেমাখ্যাত পরিচালক সুকুমার। আগামী ১৩ আগস্ট মুক্তি পাবে এটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুস্পা নামের সিনেমাটি মুক্তির আগেই এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করেছেন নির্মাতারা। আর দ্বিতীয় পার্টেও দেখা যাবে আল্লু অর্জুনকে। দুই পার্টের জন্য আল্লু অর্জুন মোট ৭০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৮১ কোটি ১৯ লাখ ১৫ হাজারের বেশি।

অাল্লু অর্জুনকে নিয়ে ভারতীয় সংবাদমাধ‌্যম গালতে ডটকমকে বলেন, ‘পুষ্পা’ সিনেমার দুই পার্টের জন‌্য আল্লু অর্জুন ৭০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। প্রথম পার্টের জন‌্য আল্লু অর্জুন যে পারিশ্রমিক চেয়েছিলেন তাই নেবেন।

অন্য একটি অনলাইন পত্রিকা টলিউড ডটনেট তাদের এক প্রতিবেদনে জানায়, ‘পুষ্পা’ (প্রথম পার্ট) সিনেমার জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংসের অংশীদারও থাকছেন এই অভিনেতা।

এদিকে বর্তমানে ভারতীয় এই সিনেমাটি সুনাম খ্যাত ‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও অভিনয় করছেন—ফাহাদ ফসিল, জগন্নাথ বাবু, প্রকাশ রাজ, ধনঞ্জয়, সুনীল প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে আল্লু অর্জুন বহু সিনেমায় খ্যাতি লাভ করেছেন যা তাকে ভারতীয় সিনেমার উন্নত শিখরে তুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *