
জীবন সংগ্রামে নামা ভাড়ায় বাইক চালানো সংগ্রামী নারী শাহনাজ আক্তারের চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে তার কাছে হস্তান্তর করেছে তেজগাঁও পুলিশ। বুধবার তেজগাঁও ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্কুটিটি তাকে হস্তান্তর করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এসময় দুদিন ধরে রাইড শেয়ার করতে না পারার কারণে তেজগাঁও ডিভিশনের পক্ষ থেকে তার বাচ্চাদের জন্য ১০ হাজার টাকা উপহার দেয়া হয়। তেজগাঁও পুলিশের উপ পরিদর্শক জানান শাহনাজের বাইকটি চুরি হয়ে যাওয়ার ফলে তার কোন আয় না থাকায় সে ছেলেদের নিয়ে বিপাকে পড়বে। তাই পুলিশের পক্ষ থেকে তাকে টাকাটা দেয়া হয়।
এর আগে রাতেই অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে শাহনাজ আক্তারের স্কুটিটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রতারক জনিকে আটক করা হয়।
শাহনাজ জানান আমি আবারো রাইডের মাধ্যমে আমার আয় শুরু হলে আমার পরিবারের কোন সমস্যা থাকবেনা। শাহনাজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সুনাম কুড়িয়েছেন।
শাকিল আহমেদ

