Thursday, July 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নুসরাত অভিনিত ‘লন্ডন লাভ’ বাংলা ছবির এখনো চুক্তি চূড়ান্ত হয়নি

বার্তা প্রতিনিধি: দুই বাংলার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া বাংলাদেশের চলচ্চিত্র ‘লন্ডন লাভ’-এ অভিনয় করতে যাচ্ছেন এমন প্রচার বেশ কয়েকদিন ধরে চলছে। এ চলচ্চিত্রের নির্মাতা ইফতেখার চৌধুরী যদিও বলছেন, আসলে এ ছবির নায়ক হিসেবে শাকিব খান চূড়ান্ত হলেও নায়িকা এখনো ঠিক হয়নি, অনেকের কথাই ভাবা হচ্ছে। শিগগিরই ঘোষণা আসবে। নুসরাতের বিষয়টিও চূড়ান্ত নয় বলে জানান তিনি। এদিকে, গণমাধ্যমের পক্ষ থেকে নুসরাতের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে এ ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে। মানে ঘটনা সত্যি, তবে এখনো চুক্তি বা চূড়ান্ত কিছু হয়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

হলে অবশ্যই কাজ করব। নুসরাত জাহান এর আগে কলকাতার ‘নাকাব’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। এদিকে, এই ছবিতে আরও এক অভিনেত্রীর অভিনয়ের কথা রয়েছে। আর সেই অভিনেত্রীর নাম হিসেবে বিদ্যা সিনহা মিমের নাম শোনা গেলেও তিনি এ ব্যাপারে কিছু বলতে নারাজ। তার কথায় এখনই কিছু বলতে চাই না। বলতে পারেন এখন পর্যন্ত আমি কিছুই জানি না। সবার মতো আমিও এই ছবিতে আমার অভিনয়ের কথা শুনছি। নির্মাতা যখন বলছেন শিগগিরই নাম ঘোষণা করা হবে, তাহলে সে পর্যন্ত অপেক্ষা করাই ভালো। দর্শকদের কথায় আসলেই যদি লন্ডন লাভে শাকিবের এই দুই অভিনেত্রী থাকেন, তাহলে অন্যরকম চমকের ছবি হবে এটি। সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *