Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

দেশকে এগিয়ে নিতে সর্বদা কজ করে যাচ্ছি

বার্তা প্রতিনিধি: আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, আজকের শিশুদের মধ্য থেকে কেউ প্রধানমন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিশুদের সেভাবে গড়ে তুলতে চাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যেন এগিয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, দেশকে ভালোবেসে কাজ করবে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের। তোমরাই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ। ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ উন্নত সমৃদ্ধ দেশ।

প্রধানমন্ত্রী বলেন, অভিভাবক, বাবা-মা তাদের অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, কিভাবে মেশে। সবাই যেন লেখাপড়ার দিকে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীর চর্চা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মনন এবং মেধা বিকশিত হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা শিক্ষাগুরু, মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের গুরু সবাইকে আহ্বান জানাবো মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের জানাতে হবে। এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *