Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঢাকা সিটি পরিবহন সু-প্রভাতের রোট পারমিট বাতিল

বার্তা প্রতিনিধি:অতিরিক্ত যাত্রী নেয়া ও রোযে অহরহ দুর্ঘটনা এবং শৃংখলা নামেনে গাড়ী চালানোর দায়ে ঢাকা সিটিতে সু-প্রভাত পরিবহনের কোনো বাস আর চলবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, তাদের রুট পারমিট ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীর স্মরণে তার নামে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, এর আগে যখন শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল, তখন আমরা দফায় দফায় নানা কর্মসূচি ঘোষণা করেছি। এর মধ্যে ছিল ট্রাফিক পক্ষ, ট্রাফিক সপ্তাহ। এসব কর্মসূচিতে কিছু কিছু জায়গায় উন্নতি হয়েছে। তবে সমস্যার সম্পূর্ণ সমাধান করা সম্ভব হয়নি। কিন্তু এখন থেকে আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব। কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য করে কোনো পরিবহনের বাস রাজধানীতে চলতে পারবে না। পাল্লা দিয়ে বাস চলাচলসহ যেকোনো জায়গায় বাস থামিয়ে যাত্রী ওঠানামা করতে দেয়া হবে না। এছাড়া, আবরারের নিহত হওয়ার ঘটনায়ও কাউকে ছাড় দেয়া হবে না। দোষীদের বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। এ বিচার প্রক্রিয়াকে আমরা দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে চাই।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের দাবির সঙ্গে একমত। আপনাদের সঙ্গে নিয়ে রাজধানীর পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করব। পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা। এ সমস্যা পুলিশের পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। সিটি কর্পোরেশনেরসহ সকলে সমন্বয় করে এ সমস্যার সমাধান করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ অনেক রাজনীতিক নেতৃবিন্দ।
সূত্র: মানবকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *