Sunday, May 10বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঢাকার ডেমরায় মাথায় বাঁশ পড়ে নারীর মৃত্যু

বার্তা প্রতিনিধি: গতকাল রাজধানীতে ঝড়ো হাওয়ার মধ্যে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ডেমরার মীর হাজিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় বলে জানান ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

এখনো ঐ নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঝড়ের সময় নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে একটি বাঁশের টুকরা পথচারী নারীর মাথায় পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *