
নিজস্ব প্রতিবেদক: কোরআনের আলোকে যুক্তিখন্ডন ও ইসলামীক বক্তৃতা অতিতে ভারতের সাতটি রাজ্যে নিষিদ্ধের পর এবার পুরো মালয়েশিয়ায় আলোচিত এই ভারতীয় ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের বক্তৃতায় ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে মালয়েশিয় পুলিশ জানিয়েছে। গত ৩ আগস্ট দেশটির সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে জাকির নায়েকের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করা হলো।
Thank you for reading this post, don't forget to subscribe!বিতর্কিত ঐ অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন যে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন। তার এমন মন্তব্যকে ঘিরেই বিতর্ক শুরু হয়। এরপরই মালয়েশিয়ার তিন মন্ত্রী তার স্থায়ী নাগরিকত্ব কেড়ে নেবার আহ্বান জানান।
মালয়শিয়ার অনলাইন পত্রিকার মালয় মেইলের খবরে বলা হয়, সোমবার মালয়েশীয় পুলিশ সাম্প্রদায়িক স্পর্শকাতর মন্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার কথা বলে সীমা লঙ্ঘন করেছেন জাকির নায়েক। সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে জাকির নায়েক মালয়েশিয়ায় শান্তি নষ্ট করছেন বলে অভিযোগ উঠেছে। এরইমধ্যে জাকির নায়েকের বিরুদ্ধে ১১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে।
আবার এদিকে মালয়েশিয়া রয়্যাল পুলিশ কর্পোরেট কমিউনিকেশনের প্রধান আসমাওয়াতী আহমেদ জাকির নায়েকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা দ্য স্টার মালয়শিয়া।
তবে এই নিশেধাজ্ঞা সম্পর্কে দ্য স্টার’কে আসমাওয়াতী আহমেদ বলেন, জাকির নায়েক যেন প্রকাশ্যে ভাষণ দিতে না পারে এমন নির্দেশ সকল পুলিশ বাহিনীকে দেয়া হয়েছে। মূলত জাতীয় সুরক্ষা ও জাতিগত সম্প্রীতি রক্ষার স্বার্থে এটি করা হয়েছে।
তবে এই নিশেধাজ্ঞার আগে ১১৫টি অভিযোগ সহ জাকির নায়েকের বিরুদ্ধে দেশটির মেলাকা, জোহর, সেলানগর, পেনাং, কেদাহ, পারলিস ও সারাক রাজ্যে প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। এবার পুরো মালয়েশিয়া জুড়েই তার প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ওপর নিষেধাজ্ঞা এলো।
উল্লেখ্যিত বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ডঃ জাকির নায়েক। বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতপক্ষে তিনি মোটেও বর্ণবাদী নন। তিনি অভিযোগ করেন যে, সমালোচকরা তার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং তার বক্তব্যে মনগড়া কথা যোগ করা হয়েছে।
ডঃ জাকির নায়েক আরো বলেন, যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। কিন্তু তবুও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। সচেতন মহল মনে করেন ইসলামীক অনুভতিতে আঘাত হানতে কোন গুষ্টি সক্রিয় থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সূত্র: মানবকণ্ঠ

