
বার্তা প্রতিনিধি: রহিঙ্গাদের চিকিৎসা দিতে আসা এক ডাক্তার লাশ হয়ে ফিরলেন বলে জানা গেছে। গতকাল টেকনাফের রহিঙ্গা ক্যাম্পের পাশ্বের একটি দোকানের পল্লি চিকিৎসক মো: আব্দুল হামিদ নামে এক একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ সময় হাসান আলী নামে আরও এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত ডা. হামিদ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে ও একজন পল্লী চিকিৎসক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ ডিসপেন্সারিতে কর্মরত অবস্থায় ডা. হামিদকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায় একদল সন্ত্রাসী। তবে ধারণা করা হচ্ছে তারা ওইদিন সকালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অনুসারী। সহকর্মীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা থেকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ী এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ও অপরজনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপতার করতে পানেনি পুলিশ। তবে এঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

