Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জাতীর পিতার জন্মদিনে তার সমাধীতে শ্রদ্ধা জানালেন রাষ্টপতি ও প্রধান মন্ত্রী

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সকাল ১০ টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরআগে সকাল ৯টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন। সেখানে হাজারো জনতা এই মহান নেতাকে জন্ম শুভেচ্ছা জানাতে সেখানে আসেন।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *