Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঘরে ফিরতে শুরু করছেন উপকুল বাসি ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন দ্রুত করার নির্দেষ

বার্তা প্রতিনিধি: শীত পূর্ববর্তী দেশের উপকুলিয় এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব থেমে গেছে কমে গেছে ঝড়-বাতাস।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ সোমবার দু’একটি কেন্দ্র ছাড়া সব আশ্রয়কেন্দ্র থেকে নিজ এলাকায় ফিরে গেছে মানুষ।

তাব জানা যায় ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রমের রেশ রোববার বিকাল পর্যন্ত ব্যাপক ঝড়বৃষ্টিতে জেলাব্যাপী অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। এ সময় দেড়শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। মাছের ঘের, শতাধিক ব্রিকফিল্ড, ধানের ক্ষেত প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

এদিকে ২৪ জেলেসহ মাছ ধরার নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ জেলেদের সন্ধানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে।

কোস্টগার্ড অপারেশন অফিসার জানান, এ পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ১০ জন। এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল গত রাত ১০টা পর্যান্ত কাজ করে। সোমবার সকালে ফের অভিযান শুরু করে ওই ডুবুরি দল। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। সরকারী ঘোষনা অনুযায়ী ক্ষতিগ্রস্থদের পাশে সরকারী সব সংস্থা কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন করার কাজ দ্রুত এগিয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *