Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গভীর রাতে জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বত্যরা

এবার খোদ নিজদেশেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের পাশ দিয়ে তার গাড়িবহর যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার পরও থামেনি গাড়িবহর, কোনো বাধা ছাড়াই গন্তব্যের দিকে এগিয়ে যায় সেটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে দেখতে পারেন : এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনে আমুল পরিবর্তন, নেতৃত্বে পবিবর্তন

গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।

দ্য জেরুজালেম পোস্ট এর প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে তার গাড়িবহর মাহানে ইহুদা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় এলাকাটিতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় হালকা রেল চলাচলও।
আরো জানতে দেখতে পারেন : স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি জি এম কাদেরের বাসায় হামলা ও প্রধানমন্ত্রী বললেন চাঁদাবাজি জিরু টলারেন্স

হামলার সময় রাস্তার দুই পাশে হাজারো মানুষ জড়ো হন। প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন তারা। এর মধ্যেই গাড়িবহর লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

আরো জানতে দেখতে পারেন : ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্ত করছে পুলিশ

হামলার পর অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা ভিড়ের পাশের একটি ব্যারিয়ার টপকে বোতল নিক্ষেপকারী ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এ ঘটনার পর গাড়িবহর থামানো হয়নি। নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বহরটি গন্তব্যের দিকে এগিয়ে যায়। মাহানে ইহুদা বাজারে পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে উৎসবমুখর সংগীতের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময়ের ভিডিওতে লিকুদ পার্টির পতাকার পাশাপাশি ‘সিংহ ও সূর্য’ প্রতীকসংবলিত একটি ইরানি পতাকাও দেখা যায়।

গভীর রাতে বোতল নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, কিংবা এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *