
বার্তা প্রতিনিধি: চীনের হুবেই প্রদেশ থেকে মরনঘাতি করোনাভাইরাসে এই পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১৮ হাজার ৯০৭ জন। আক্রান্ত হয়েছেন চার লাখের বেশি মানুষ।
Thank you for reading this post, don't forget to subscribe!করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এর তথ্য অনুসারে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮২৯ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯ হাজার ১০২ জন।
ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। সেখানে মোট ৮১ হাজার ২১৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮১ জনের।
তবে মৃত্যুর মিছিলে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৬ হাজার ৮২০। আর আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৭৬ জন।
স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮১১ জন। এর মধ্যে ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে নতুন করে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগী ৩৯ জন। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সূত্র: যুগান্তর

