Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ইডেন ছাত্রীর প্রান নিল ডেঙ্গু মশা

বার্তা প্রতিনিধি: এবার মশা সংক্রামক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের এক ছাত্রী মৃত্যুবরণ করেছেন। তার নাম শান্তা তানভির। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা গেছে ঐ ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন বলে তার প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। তিনি বলেন, শান্তা আমার কোচিংয়ে অ্যাকাউন্টিং পড়ত। হঠাৎ তার ডেঙ্গু ধরা পড়ল। এত দ্রুত সে চলে যাবে- আমরা ভাবতে পারছি না।

ইডেন কলেজের ঐ ছাত্রী শান্তাদের বাড়ি গাজীপুরে। শান্তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন বলে মামুন জানিয়েছেন।

তবে এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাব উদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪)। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এ ছাড়া খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকালে স্কুল ছাত্র মো. মঞ্জুর শেখ (১৫) খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টার দিকে মর্জিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৫০, ক্লিনিকে ৪০৩ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

সূত্র: মানবকণ্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *