Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

নতুন মন্ত্রীসভার শপত আজ, নতুন মন্ত্রিদের আগমনের অপেক্ষায় বঙ্গভবন

নতুন মন্ত্রীসভার শপত আজ, নতুন মন্ত্রিদের আগমনের অপেক্ষায় বঙ্গভবন

সব ধরনের খবর সবার আগে
মাহমুদুল হাছান, চট্টগ্রাম প্রতিনিধি: দলীয় সরকারের এই প্রথমবারের মত সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর টানা তৃতীয়বারের মতো একঝাঁক নতুন মুখ নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিসহ নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪৭ জন। মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন ২৭ জন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ চারজন নারী সদস্য রয়েছেন। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে শেখ হাসিনার নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। শপথের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বঙ্গভবন। সোমবার বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করেন। ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রী-এমপি, রাজনীতিবিদ, সামরিক-বেসামর...
এবারেে নতুন মন্ত্রিসভায় মহাজোটের কারো নাম নেই, তবে ক্ষোভ ও নেই। আস্থাশীল হয়ে কাজ আশাবাদ ব্যক্ত

এবারেে নতুন মন্ত্রিসভায় মহাজোটের কারো নাম নেই, তবে ক্ষোভ ও নেই। আস্থাশীল হয়ে কাজ আশাবাদ ব্যক্ত

সব ধরনের খবর সবার আগে
রানু, বার্তা প্রতিনিধ: এবার একাদশ জাতীয় সংসদের নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রিসভায় নাম এসেছে ৪৬ সদস্যের। এর মধ্যে নতুন মুখ ৩০টি। এর ২৭ জনই প্রথমবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে ৯ জন মন্ত্রী, ১৫ জন প্রতিমন্ত্রী রয়েছেন। আর উপমন্ত্রীর তিনজনই প্রথমবারের মতো মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। তবে নতুন এ মন্ত্রিসভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলোর কোনো নেতাই স্থান পাননি। জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুকে রাখা হয়নি নতুন মন্ত্রিসভায়। বিগত সরকারগুলোয় প্রতিবারই সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করলেও এবার শুধু নিজের দল আওয়ামী লীগের নেতাদের সরকার পরিচালনায় রাখছেন শেখ হাসিনা। রোববার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহা...
দিপু মনিকে শিক্ষামন্ত্রী করায় চাঁদপুরে আনন্দের কন্যা, প্রধান মন্ত্রীকে চাঁদপুর বাসীর ধন্যবাদ জ্ঞাপন

দিপু মনিকে শিক্ষামন্ত্রী করায় চাঁদপুরে আনন্দের কন্যা, প্রধান মন্ত্রীকে চাঁদপুর বাসীর ধন্যবাদ জ্ঞাপন

সব ধরনের খবর সবার আগে
রানু, বার্তা প্রতিনিধি: সাবেক পররাষ্টমন্ত্রী ডা: দীপু মনি শিক্ষামন্ত্রী হয়েছেন এ কথাটি চাঁদপুরের মানুষের মুখে মুখে। ডা. দীপু মনিকে শিক্ষামন্ত্রী করায় আনন্দে-আবেগে আপ্লুতে হয়ে সোমবার চাঁদপুর জেলাবাসী এ কথা বলেন। এ খবরে চাঁদপুরে আনন্দের বন্যা বইছে। জেলা শহরের সর্বত্র দেখা গেল ভিন্নরকম এক আমেজ। সবার চোখেমুখে খুশির ঝিলিক। দেখা গেছে, রোববার ডা. দীপু মনিকে শিক্ষামন্ত্রী করার খবরে এলাকার পরিচিতজন একে অপরের সঙ্গে হাসিমুখে কোলাকুলি করছেন আর বলছেন- ‘দীপু আপা শিক্ষামন্ত্রী হয়েছেন।’ নির্মল এ হাসি আর আনন্দ প্রকাশের ধরনটি ছিল এমন- ‘যেন প্রতিটি মানুষ তার বিশাল কিছু প্রাপ্তিতে মহাখুশি। এ যেন তার নিজেরই প্রাপ্তি’। রোববার বিকালে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার ফোন পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে ডা. দীপু মনি বলেন, দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃ...
একাদশ জাতীয় সংসদের ৪৬ সদস্য বিশিষ্ট মন্ত্রীপরিষদ গঠন

একাদশ জাতীয় সংসদের ৪৬ সদস্য বিশিষ্ট মন্ত্রীপরিষদ গঠন

সব ধরনের খবর সবার আগে
মাহমুদুল হাছান, চট্টগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ও নিজের অধীনে রেখেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের একটি তালিকা প্রণয়ন করেছে। তালিকায় নতুন মন্ত্রিদের নামের তালিকা তুলে ধরা হলো। মন্ত্রী হচ্ছেন যারা- তালিকা অনুযায়ী যারা মন্ত্রী হতে যাচ্ছেন তারা হলেন- আ ক ম মোজাম্মে...