
শাকিল আহমেদ-নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্থপতি সাবেক সফল রাষ্টনায়ক ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যন আলহাজ্ব হোসাইন মো: এরশাদের পরলোক গমনের ৪০ দিন পূর্ণ হবে আগামী ২৩শে আগষ্ট। এই উপলক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী ২৩ আগস্ট সারা দেশে থানা পর্যায়ে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশা পালন করা হবে। এর মাঝে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে শীর্ষ নেতাদের এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!গত শুক্রবার দুপুর ১২টায় জাতীয় পার্টির বনানী কার্যলয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের বলেন, আগামী ২৩ আগস্ট দেশব্যাপী চল্লিশা পালন করা হবে। আর প্রতিবছর ১৪ জুলাই তার মৃতু্যবার্ষিকী পালন করা হবে। যেহেতু চল্লিশার অনুষ্ঠান এসে গেছে, এটি আয়োজন করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে জাতীয় পার্টির উপজেলা-জেলা পর্যায়ে নিজ নিজ উদ্যোগে দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করা হবে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করব।
আগামী শনিবার (১৭ আগস্ট) প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এটি নিয়ে আলোচনা হবে। যেহেতু আওয়ামী লীগ ও বিএনপি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে, তাই আমাদেরও করা উচিত। ২৩ আগস্ট আসতে এখনো কিছুদিন বাকি আছে। দলের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যাবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘নেতাকর্মীরা সবাই চায় অনুষ্ঠান থানা পর্যায়ে হোক। আমি দায়িত্ব নেয়ার পর বড় বড় অনুষ্ঠান হয়েছে। সামনের দিনগুলোতে বড় অনুষ্ঠান করলে আর্থিক সহযোগিতা করা কিছুটা মুশকিল হবে। আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি সব জায়গায় যেন অনুষ্ঠান করা যায়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিশতির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবিন্দ সহ দলের প্রেসিডিয়াম সদস্যরা। শনিবার এই বিষয় নিয়ে দলের নিতীনির্ধারনী সভা অনুষ্ঠিত হবে।
সূত্র: যায়যায়দিন


Valo