Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অন্তত ৬৫ কোটির টাকার কোকেন উদ্ধার আটক ৬

বার্তা প্রতিনিধি: মাদক মুক্ত বাংলাদেশ গড়ার দারপ্রান্তে আবারো রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি কোকেন উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব ১০ কোকেন উদ্ধারের খবরটি নিশ্চিত করে জানায়, এই ঘটনায় অন্তত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা এই কোকেনের মূল্য প্রায় ৬৫ কোটি টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

কোকেন অভিজানে অংশ নেওয়া র‌্যাব-১০ এর সহ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান আরো জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে গুলিস্তানে হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও তিন মাদক ব্যবসায়ীকে আটক এবং তাদের কাছ থেকে ১ কেজি ৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

র‌্যাব ১০ এর এই কর্মকর্তা বলেন, বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন বাংলাদেশকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *