Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

৩ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু হবে আগামী শনিবার থেকে

বার্তা প্রতিনিধি: ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ এর শূন্য তিন আসন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু হবে আগামী শনিবার থেকে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দানের অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, শূন্য হওয়া ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এ তথ্য জানান।

এসব নির্বাচনে মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, আপিল দায়ের ২৪-২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ হবে ১ মার্চ।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *