Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সৌদির মসজিদ কম্পাউন্ডে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশীর মৃত্যুদন্ড কার্যকর

সৌদিআরবে মসজিদে হেরামের সিমানায় অনৈতিক কাজ করার অপরাধে দুই বাংলাদেশীর মৃত্যুদন্ড কার্যকর করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, (সৌদি আরবে দুই বাংলাদেশির বিরুদ্ধে) অ্যালিগেশন (অভিযোগ) এনে বা ক্রাইম অফেন্স (অপরাধের অভিযোগ) এনে এক্সিকিউশনটা (মৃত্যুদণ্ডের রায় কার্যকর) হলো, সেটা আমাদের জন্য হতাশার।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে ক্লিক করুন: এআইএসএর সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ

অনৈতিক কাজ করার অপরাধে সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য আদান-প্রদান ও কূটনৈতিক যোগাযোগ প্রক্রিয়ায় ল্যাপস (ঘাটতি) ছিল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও তথ্য চাওয়া হয়েছে।

সৌদি আরবে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশী পুরুষ নজরুল ও মহিলা তিথি
সৌদি আরবে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশী পুরুষ নজরুল ও মহিলা তিথি

সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদন্ড কার্যকর পরবর্তী সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ভালো এবং গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা সনদে স্বাক্ষরকারী দেশ। যে ঘটনা ঘটেছে, এখানে তথ্য বিনিময়ের ঘাটতি রয়েছে। ঘাটতিটা কিসের জন্য হয়েছে তা খতিয়ে দেখার জন্য আমরা ব্যাখা চেয়েছি সৌদি আরবের কাছে। এখানে অবশ্যই তথ্যের ও প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। আমরা এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষ কথাবার্তা বলছি।

আরো জানতে ক্লিক করুন: খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে কোটি মানুষের ঢল রয়েছেন বিশ্ব নেতারাও

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক, অ্যালিগেশন এনে বা ক্রাইম অফেন্স এনে এক্সিকিউশনটা হলো, সেটা আমাদের জন্য হতাশার। কারণ, আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য মানুষের পবিত্র নিয়তেই হয়। যেটা আমরা শুনলাম, যে খবরটা পেলাম এটা যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সৌদী আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘না, রায় কার্যকর হয়ে গেছে। হয়ে গেলে এটার আর সুযোগ থাকে না। এখন আমরা দেখব ঘাটতিটা কোথায়।

আরো জানতে ক্লিক করুন: পিডিএফ ও এডোবির সহপ্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন

মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশই জেনেভা সনদে সই করেছে। আমরা যদি সৌদি আরবের কোনো ক্রিমিনালকে ধরি এখানে, অবশ্যই তাদের জানাব। কনস্যুলার সার্ভিসেস সুযোগ পেতে পারে সে। অর্থাৎ তাঁরা এটুকু জানতে পারবেন যে তাঁদের নাগরিক অপরাধে লিপ্ত হয়েছেন বাংলাদেশে। একইভাবে আমরাও প্রত্যাশা করি যে সৌদি আরব বা যে কোনো দেশে আমাদের কোনো নাগরিককে আটক করলে তা যেন আমাদের জানানো হয়। এটাই আমাদের প্রত্যাশা।

এদিকে গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম খবর প্রচার করে, পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের কারাগার থেকে প্রতি রোববার নিয়ম করে মা রহিমা বেগমকে ফোন করতেন পঁচিশ বছর বয়সী তরুণ নজরুল ইসলাম। সর্বশেষ গত ১১ অক্টোবর মায়ের সাথে যখন কথা বলছিলেন, তখনো ঘুণাক্ষরেও জানতেন না যে এটিই তাঁর জীবনের শেষ কথা হতে যাচ্ছে! মায়ের সাথে কথা বলার ঠিক তিন দিন পরই গত ১৪ অক্টোবর সৌদি আরবে কার্যকর করা হয়েছে এই প্রবাসী তরুণের মৃ*ত্যু*দণ্ড।

সৌদি কারাগারে থাকা নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আব্দুল বাছির ও রহিমা বেগম দম্পতির বড় সন্তান। চার ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় পুরো সংসারের হাল ছিল তাঁর কাঁধেই। পরিবারের অভাব-অনটন ঘোচাতে ২০২২ সালের ১০ নভেম্বর বুকভরা স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে পবিত্র মক্কার মসজিদুল হারামে পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) হিসেবে কাজ শুরু করেন।

ভাগ্যের কি নির্মম পরিহাস প্রবাস জীবনের মাত্র ছয় মাসের মাথায় নেমে আসে ঘোর অমানিশা। মসজিদ কম্পাউন্ডে সিতি আক্তার সুইটি নামের এক বাংলাদেশি নারীর সাথে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে সৌদি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তীতে দেশটির আদালতের রায়ে সুইটি ও নজরুল উভয়েরই মৃ*ত্যু*দণ্ড দেওয়া হয়। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় কারাভোগের পর গত ১৪ অক্টোবর তাঁদের সেই দ*ণ্ড কার্যকর করা হয়।

এদিকে আদরের ভাতিজার এমন মর্মান্তিক মৃ*ত্যুর খবর সইতে না পেরে ওই দিন রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন নজরুলের ফুফু আবেদা বেগম। ছোটবেলা থেকে তিনিই নজরুলকে নিজের সন্তানের মতো আদর-যত্নে বড় করেছিলেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাবা আব্দুল বাছির এখন শোকে পাথর হয়ে বিছানায় পড়ে আছেন, আর মা রহিমা বেগমের চোখে কেবলই অন্ধকার।

এদিকে পরিবার ও বন্ধুদের দাবি, নজরুল সম্পূর্ণ নির্দোষ এবং একটি গভীর ষড়যন্ত্রের শিকার। নজরুলের বন্ধু মো. মাহফুজ জানান, জেলখানা থেকে ফোন করে নজরুল তাকে বলেছিলেন যে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। কিন্তু আরবি ভাষা ঠিকমতো না জানার কারণে আদালতের সামনে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি।
এদিকে স্থানীয় বাসিন্দা ও সৌদি প্রবাসী মো. আনোয়ারসহ এলাকাবাসীর অভিযোগ, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চরম অবহেলা এবং সঠিক আইনি সহায়তা না পাওয়ার কারণেই তড়িঘড়ি করে দুই বাংলাদেশির শি*রো*শ্ছেদ করা হয়েছে। শক্তিশালী কোনো দেশের নাগরিক হলে এমনটি হতো না বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

নজরুল ইসলামকে হারানোর পর সন্তানহারা মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, গ্রেপ্তারের এক মাস পর ছেলে জেল থেকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিল, “মা, আমি এই কাজ করিনি।” মা ভেবেছিলেন তিন বছর তো পার হয়েই গেছে, হয়তো পাঁচ বছর জেল খাটার পর ছেলেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। এখন সরকারের কাছে এই অসহায় মায়ের একটাই আকুতি—শেষবারের মতো যেন ছেলের লা*শটা তিনি ছুঁয়ে দেখতে পারেন।

এ বিষয়ে নজরুলকে বিদেশে পাঠানো রিক্রুটিং এজেন্সি ‘মুছা ইন্টারন্যাশনাল’-এর কর্মকর্তা কবির সরকারি ছুটির অজুহাত দেখিয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি। তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, নজরুলের ম*রদেহ দেশে ফিরিয়ে আনতে তাঁর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

তবে বিষয়টি বাংলাদেশের জন্য হাতাশা ছাড়া আর কিছুই না বলে অনেকের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *