Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের দুইদিন করে রিমান্ড মঞ্জুর

বার্তা প্রতিনিধি: সাবেক ক্ষমতাধর আওয়ামী সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাসচিব ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাবের এই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান পরিচালনা করছেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে একটি দল। আজ দুদকের পক্ষে আদালতে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর তার আবেদনে বলেন, শিখর দম্পতি অবৈধ উপায়ে এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তাছাড়া বর্তমানে এই দম্পতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এবং এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। আবেদনে আরও বলা হয়, শিখর দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে বলে বিশ্বাসযোগ্য তথ্য আছে। তাই তাদের বিদেশ যাওয়া ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

আদালতের আদেশের পর বিচারক পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখার বিশেষ এসপির (ইমিগ্রেশন) কাছে আদেশের অনুলিপি পাঠান বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

এদিকে আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে গ্রেপতারের পর আজ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক দুটি হত্যা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এই আদেশ দেন। তবে তারা দুইজনই অসুস্থ বলে আদালতের কাছে দাবি করেন আসামী পক্ষের আইনজীবি।

আদালতে তোলার পর ফারুক খানকে পল্টন থানায় দায়ের করা বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার বিরোধিতা করে জামিনের আবেদন করা হয়।

আদালতে শুনানির সময় ফারুক খান আদালতের কাছে দাবি করেন, তিনি অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার ঘটনার সঙ্গে জড়িত নন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত ফারুক খানকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‍্যাব ফারুক খানকে গ্রেপ্তার করে।

এছাড়া নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে গতকাল সন্ধ্যার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আরজি বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালতে শুনানির সময় আব্দুর রাজ্জাক নিজেকে নিরপরাধ দাবি করেন। তিনি আদালতকে বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তিনি কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি অসুস্থ বলে আদালতের কাছে দাবি করেন তিনি। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আবদুর রাজ্জাককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *