
বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম-৮ আসনের অংশ হিসেবে চাঁদগাওতে চলমান উন্নয়ন কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত করে আরো বেগবান করতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ।
Thank you for reading this post, don't forget to subscribe!নৌকার মনোনিত প্রার্থী আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ বলেন, পুরুষের পাশাপাশি নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়। কারণ একজন শিক্ষিত মা’ই পারেন তার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে। তাই সরকারের চলমান উন্নয়নে নারীদের অংশগ্রহণকে আরো প্রসারিত করতে নৌকায় ভোট দিন।
আজ বুধবার চাঁদগাওতে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোছলেম উদ্দিন আরো বলেন, এ অঞ্চলে অসচ্ছল, বেকার নারীদের জন্য বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির জন্য কল-কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান চালু করার পরিল্পনা রয়েছে। নারীদের উন্নয়নে সরকার আরো কাজের সৃষ্টি করছে। প্রতিজন নারীই রাষ্টের উন্নতিতে অগ্রনি ভুমিকা পালন করেন।
তিনি আরো বলেন ছাত্রীদের জন্য কর্মমূখি শিক্ষার ব্যবস্থা করা হবে। বিভিন্ন পেশায় নারী শ্রমিকদের জন্য সরকারের নানা কর্মসূচীর সাথে আমিও একাত্ম হয়ে তাদের কল্যাণে কাজ করবো।
চট্টগ্রাম নগরকে সবুজায়ন এর আওতায় চট্টগ্রাম মহানগরে সুয়ারওয়েজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীকে একটি আধুনিক শহরে রূপান্তরের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা যারা মা বোন কন্যা আছেন এই বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিয়ে নৌকায় ভোট দিতে উৎসাহিত করুন। আপনারাই পারেন প্রতিটি নারীকে উৎসাহ দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যেতে। সরকারের উন্নয়নের কথা তাদের পৌছে দিয়ে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি সরকার কর্তৃক চট্টগ্রামের যে উন্নয়ন তা স্বরন করিয়ে বলেন বর্তমান সরকার দেশ ও জনগনের সরকার আপামর জনসাধারনের সার্বিক উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ। তিনি সরকারের এই উন্নয়নকে আরো বেগবান ও অব্যাহত রাখতে নারী পুরুষ সকলকে মিলে মিশে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
মহিলা আওয়ামী লীগের মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নিলু নাগ, স্থানীয় কাউন্সিলর কফিল উদ্দিন, নারী নেত্রী খালেদা আকতার, কাজী শারমিন সুমি, মনোয়ারা বেগম মনি, মালেকা চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শাহনাজ খান কফিল, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, মোস্তাক আহমদ আঙ্গুর, আইয়ুব আলী তামান্না ইয়াছমিন, শাহনাজ কবির সহ আরো অনেকে। বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ও দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

