Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শিশু ধর্ষনে বিল্লাল ভূইয়ার জাবতজীবন

বার্তা প্রতিনিধি: শিশু ধর্ষনের মত মামলার আসামীদের জাবতজীবন বিধান থাকায় গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বিল্লাল ভূইয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ মেজবাহ উদ্দিন এ রায় প্রদান করেন। আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল ভূইয়া শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভুক্তভোগী ওই শিশু বিল্লাল ভূইয়ার বাড়িতে খেলতে যায়। এ সময় বিল্লাল শিশুটিকে ঘরের মেঝে ঝাড়– দেওয়ার জন্য ডেকে নেয়। পরে তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি যাতে প্রকাশ না হয়, সেজন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে ওই শিশু বিষয়টি তার মাকে জানায়। এতে তার মা তিনজনকে আসামি করে ২১ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ওই বছরের ১৭ নভেম্বর বিল্লাল ভূইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। আদালতের বিচারক এম এ মেজবাহ উদ্দিন ভূইয়া উভয়পক্ষের শুনানি শেষে মঙ্গলবার এই রায় প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফজলুল কাদের। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে জনগনের আশা এইসব মামলায় ফাঁসির আদেশ দিলে হয়তো কাপুরুষরা আর এমন জগন্য অপরাধ করতে সাহস পাবেনা।

সুত্র: আামাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *