
ঈদের আগেই রাড়ী যাওয়ার সময় বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে ক্লিক করুন: বিরোধী দলের ওয়ার্কআউট কোনভাবেই কাম্যছিলনা জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ।
রামপালের স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলা দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বেলাইব্রিজ এলাকার স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আরো জানতে ক্লিক করুন: এসসিপির ৬ প্রার্থী জয় পেল ২০২৬ এর সংসদ নির্বাচনে
তবে রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ মেডিকেলে থাকা ১৪ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।
আরো জানতে ক্লিক করুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি
খুলনা হাইওয়ে কাটাখালি থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
এই পর্যন্ত সরকারীভাবে হতাহতদের জন্য কোন বরাদ্ধের খবর নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন শংশ্লিষ্টরা।

