Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

যৌন কর্মীকে হত্যা করল রনি

বার্তা প্রতিনিধি: খদ্দের সেজে প্রতিহিংসার জের ধরে দৌলতদিয়া যৌনপল্লীতে এক তরুনীকে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম শাহনাজ পারভীন শশী ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বৃহস্পতিবার গভির রাতে দৌলতিয়া যৌনপল্লিতে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় রনি মোল্লা নামে নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক রনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পল্লীর যৌনকর্মী শশীর ঘরে খদ্দের হয়ে প্রবেশ করেন রনি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রনি বিশেষ মুহুর্তে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে শশীর গলায় টান মারেন। এ সময় শশী চিৎকার দিয়ে দৌড় দেন। পরে রনি তাকে পেছন থেকে আবারও ছুরি দিয়ে আঘাত করেন। এসময় শশী ঘরের দরজা খুলে সেখানেই পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে রনিকে ছুরিসহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। এরপর শশীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথেই শশীর মৃত্যু হয়।
আটক রনি -সমকাল

যৌনপল্লীর বাসিন্দা সেলিনা খাতুন জানান, সম্প্রতি একই কায়দায় যৌনকর্মীদের গলা কেটে হত্যা ও হত্যাচেষ্টায় পল্লীর বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হয়ে জীবনের সব কিছু হারিয়ে এই অন্ধকার জীবন বেছে নেয়া মানুষগুলোকে এ ভাবে হত্যার বিষয়টি এখানে নতুন করে উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘাতক রনি ও তার অপর বন্ধু এর আগে একাধিক বার শশীর ঘরে এসেছিলেন। সে সময় শশীর নগদ টাকা ও স্বণালংকারের ওপর নজর পড়ে তাদের। তারা পরিকল্পনা করে শশীকে খুন করে তার ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করার। সে অনুযায়ী রনি খদ্দের হয়ে শশীর ঘরে প্রবেশ করে এবং তার অপর বন্ধু বাইরে অপেক্ষা করেন। রনি পূর্বপরিকল্পনা অনুযায়ী শশীর গলায় ছুরি চালান।

তিনি আরও জানান, ইতোমধ্যে রনি হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। তার অপর সহযোগীকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে রনি পূর্বেও ডাকাত দলের সাথে ছিল বলে জানান পুলিশ। সে প্রায় খদ্দের সেজে এই যৌনপল্লিতে আসত।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *