Monday, July 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মাশরাফির সংসদ অধিবেশনে যোগদান

বার্তা প্রতিনিধি: এবার নতুন মূখ জাতীয় সংসদেও। সংসদ নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এমপি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি বিন মর্তুজা। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে এমপি নির্বাচিত হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দিতে একটু দেরি হয়ে গেল মাশরাফির। তবে ক্রিকেটার মাশরাফিকেই এখনো দেশের বেশি প্রয়োজন বলে দলের পক্ষ থেকে খেলাকেই বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। খেলার ফাঁকে সময় পেয়েছেন, আজই তাই যোগ দিয়েছেন। আজ বিপিএলের কোনো ম্যাচ না থাকায় সে সুযোগটা হয়ে গেল। তিনি বলেন মানুষের ভালবাসা নিয়ে আমি সংসদ সদস্য হয়েছি তাই আমি জনগনের পক্ষে কথা বলতে সুযোগ পেলেই সংসদে যোগ দিবেন বলে জানান।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *