
বার্তা প্রতিনিধি: মাশরাফিকে ক্রীয়া মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। রোববার গঠিত ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেয়া হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!সাবেক সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেননকে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। সাবেক উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এ কমিটিতে মাশরাফি বিন মর্তুজাকে সদস্য করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বীরেন শিকদার, নাজমুল হাসান, মাহাবুব আরা বেগম গিনি ও জুয়েল আরেং।
রোববার সন্ধ্যায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। মাশরাফি ক্রিয়া জগতের জন্য কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন ।
সূত্র: বিডি প্রতিদিন

